মহানগর

গাজীপুরে বিদেশি পিস্তলসহ ৩ ডাকাত গ্রেফতার 

  • ''
  • প্রকাশিত ২৯ মে, ২০২৪

গাজীপুর মহানগর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের কাশিমপুরে বনের ভেতর ডাকাতির প্রস্তুতির সময় ১টি বিদেশি পিস্তল ২টি রিভলবারসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ১| পাবনা জেলার সুজানগর উপজেলার মনির মোল্লা ওরফে আকু, ২| বগুড়া জেলার গাবতলী উপজেলার মো: বাদশা প্রামানিক, ৩| গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার মো: রাশিদুল ওরফে আল-আমিন।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় বনের ভেতর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার (২৯ মে) দুপুরে গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জিএমপির উপ-কমিশমার (অপরাধ উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান।

উপ কমিশনার বলেন, কাশিমপুরের লোহাকৈর-লস্করচালাগামী সড়কের পাশে বনের ভেতর ডাকতদল ডাকাতি করার জন্য অবস্থান করছে। এ খবর পেয়ে পুলিশ সদস্যরা ডাকাতদেরকে দুই দিক থেকে ঘেরাও করে। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ৩ জন ডাকাতদলের সদস্যকে আটক করা হয়। 

তিনি আরও বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে কাশিমপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় বিস্ফোরকদ্রব্য, অস্ত্র আইন, মানি লন্ডারিং ও ডাকাতিসহ ১০ টি  মামলা রয়েছে৷  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads