গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সংগৃহীত ছবি

সারা দেশ

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ মে, ২০২০

গাজীপুরে শতভাগ বেতনসহ বিভিন্ন দাবিতে সাইনবোর্ডসহ কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা।

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় আটকা পড়েছে জরুরি সেবা সার্ভিস অ্যাম্বুলেন্সসহ অন্যান্য পরিবহণ।

বুধবার সকাল থেকে সাইনবোর্ড, কুনিয়াসহ কয়েকটি স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

এসময় পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সড়াতে কয়েক দফা চেস্টা করেও পারেনি। গাজীপুরে এ পর্যন্ত ছয় জন পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads