গানের মডেল হলেন ফজলুর রহমান বাবু

ছবি : সংগৃহীত

শোবিজ

গানের মডেল হলেন ফজলুর রহমান বাবু

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১ অগাস্ট, ২০১৯

সংগীত প্রতিযোগিতার আসর ‘গানের রাজা’র প্রথম রানারআপ হয়েছিলেন শফিকুল ইসলাম। এবার তার কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে প্রথম মৌলিক গান ‘ভাবতে ঘেন্না লাগে’। শফিকুলের এই গানটির মডেল হলেন গুণী অভিনেতা-কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু।

লোক আঙ্গিকের এই গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর-সংগীতায়োজন করেছেন ‘গানের রাজা’ অনুষ্ঠানের অন্যতম বিচারক সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এর বিভিন্ন দৃশ্যে আরো দেখা যাবে ইমরান, শফিকুল, সারিকা সাবাহ ও বাঁধনকে।

গান প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, অনেক মেধাধী একটা ছেলে শফিকুল। প্রতিযোগিতার সময় তার সম্ভাবনা বুঝতে পেরেছি। আগামীতে সে অনেক দূর যাবে। ওর কণ্ঠে যে ধরনের গান মানায়, প্রতিযোগিতায় সে যে ধরনের গান গেয়েছে, তেমনই একটি গান তৈরি করেছি। তার কণ্ঠের এই গানটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী।

‘ভাবতে ঘেন্না লাগে’ প্রসঙ্গে শফিকুল বলেন, আমি ভাগ্যবান। আমার বিচারক ইমরান মাহমুদুলের সুরে গাইতে পেরেছি, তাই খুব ভালো লাগছে। ভিডিওটিও অনেক ভালো হয়েছে।

আসছে শনিবার বিকাল ৩টায় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও উন্মুক্ত করা হবে। পাশাপাশি গানটি শোনা যাবে দেশের সব কটি মিউজিক অ্যাপে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads