গুজব, অপপ্রচার ও গণপিটুনির বিরুদ্ধে নেত্রকোনায় পদযাত্রা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গুজব, অপপ্রচার ও গণপিটুনির বিরুদ্ধে নেত্রকোনায় পদযাত্রা

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুলাই, ২০১৯

গুজব, অপপ্রচার ও গণপিটুনির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে নেত্রকোনায় মানববন্ধন, পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা উদীচীর পদযাত্রা ও জন উদ্যোগের মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

নেত্রকোনা জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

জন উদ্যোগের মানববন্ধন হয় শহরের পৌরভবনের সামনের সড়কে। পরে সংক্ষিপ্ত এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল।

সমাবেশে বক্তারা বলেন, গুজব রটিয়ে গণপিটুনি দিয়ে মানুষ হত্যা সভ্য সমাজে মানা যায় না। কোনো অবস্থাতেই কেউ যেন আইন হাতে তুলে না নেয়।

পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ও ছড়াকার সঞ্জয় সরকার প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads