গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৫টায় এই লকডাউনের ঘোষনা দেয়া হয়েছে।
টুঙ্গিপাড়ার দু’টি গ্রামে ৩জনের শরীরে করোনা পজেটিভ পাওয়ায় করোনায় অতিরিক্ত সর্তকতায় এই লকডাউনের ঘোষনা দেয়া হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল টুঙ্গিপাড়া উপজেলার গেমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকায় স্বামী-স্ত্রী দুই জনের করোনা পজেটিভ পাওয়া যায় এবং ১১ এপ্রিল গোপালপুর ইউনিয়নের সড়াইডাঙ্গা গ্রামে আরো একজনের করোনা পজেটিভ পাওয়া যায়। এ ঘটনার পর থেকে এলাকায় মানুষের মধ্যে একটা অজানা ভীতি কাজ করছে।





