গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৭ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় ২২৯ জনের নমুনায় ১৪৫ জন শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৬৩ ভাগ। এতে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৬ হাজারে।
আজ শনিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা: সুজাত আহম্মেদ জানান, গত ২৪ ঘটনায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ওই তিনজন মারা যান। এদের সকলের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে। এদিকে গত ২৪ ঘন্টায় ২২৯ নমুনায় শনাক্ত হয়েছে ১৪৫ জন। শনাক্তের হার শতকরা ৬৩ ভাগ। এছাড়া জেলায় ২৮ হাজার ৪৩৩ জনের নমুনায় মোট শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৫ জন। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ৬শ ৭ জন।





