গোপালগঞ্জে কুপিয়ে ও দুই হাতের রগ কেটে এক যুবককে হত্যা

নিহত রনির শোকাহত পরিবার

বাংলাদেশের খবর

অপরাধ

গোপালগঞ্জে কুপিয়ে এক যুবককে হত্যা

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মার্চ, ২০২০

গোপালগঞ্জে কুপিয়ে ও দুই হাতের রগ কেটে গোলাম মাওলা রনি (৩০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বিত্তরা।

বৃহস্পতিবার দুপুর ১ টায় শহরতলীর ফকিরকান্দি লেকপাড়ে এই ঘটনা ঘটে। রনি সদর উপজেলার ফকিরকান্দি গ্রামের মান্নান কাজির ছেলে। 

নিহতের ভাই মনির কাজী জানান, সকালে তার খালাতো ভাই সাদেক ফোন করে রনিকে ডেকে নিয়ে যায়। খালাতো ভাই ও একই এলাকার আলামিন নামে আরেক যুবক অন্যান্যদের সাথে নিয়ে দুই হাতের রগ কেঁটে ও বুকে ছুরিকাঘাত করে হত্যা করে ফেলে রেখে যায় রনিকে।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে স্থানীয়রা গোলাম মাওলা রনিকে রক্তাক্ত অবস্থায় ফকিরকান্দি লেকপাড়ে পড়ে থাকতে দেখে। পরে পরিবার ও স্থানীয়রা আহত আবস্থায় তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, নিহত গোলাম মাওলা রনির বিরুদ্ধে সদর থানায় মাদক, চুরি ও মারামারি সংশ্লিষ্ট মোট ১০টি মামলা রয়েছে। তবে কি কারনে হত্যার ঘটনা ঘটেছে তা এখনই বলা যাচ্ছেনা। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads