গোপালগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

টুঙ্গিপাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে চানাচুর তৈরি করায় জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গোপালগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর, ২০১৯

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে চানাচুর তৈরি ও মূল্য তালিকা না রাখার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে এ অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।

তিনি জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরী করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নিলফা বাজারের মেসার্স তামিম ফুডসের কারখানায় অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে চানাচুর তৈরি, সংরক্ষণ, প্যাকেটিং করার দায়ে মেসার্স তামিম ফুডসকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ওই বাজারের দু’টি ফলের দোকানে মূল্য তালিকা না রাখার দায়ে ১ হাজার ও ১ হাজার ৫’শ টাকা করে মোট ২ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে গোপালগঞ্জ ঔষধ তত্ত্বাবধায়ক মহেশ্বর কুমার মন্ডল ও টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads