গোপালগঞ্জে নতুন করে এক পুলিশ সদস্যসহ ২ করোনা রোগী শনাক্ত

ফাইল ছবি

সারা দেশ

গোপালগঞ্জে নতুন করে এক পুলিশ সদস্যসহ ২ করোনা রোগী শনাক্ত

  • প্রকাশিত ২২ এপ্রিল, ২০২০

গোপালগঞ্জে এক পুলিশ সদস্যসহ নতুন করে আরো ২ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে ১৭ পুলিশ সদস্যসহ আক্রান্তের সংখ্যা ৩২-এ দাঁড়িয়েছে।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, নতুন করে গোপালগঞ্জের মুকসুদপুর থানার এক পুলিশ সদস্য ও গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামের এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়। ওই যুবক সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে গোপালগঞ্জে আসে। আক্রান্তদের আইসোলেশনে নেয়া হয়েছে।

এর আগে, জেলায় ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মুকসুদপুর থানার ১৬ পুলিশ সদস্য, কাশিয়ানী উপজেলায় ৪ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৪জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৫ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ জন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads