গোপালগঞ্জে বাস চাপায় শিশু নিহত

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

গোপালগঞ্জে বাস চাপায় শিশু নিহত

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ অগাস্ট, ২০১৯

গোপালগঞ্জে বাসের চাপায় আমিন শেখ (১১) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকালে শহরের কুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিন শেখ নড়াইল জেলার নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের আলামিন শেখের ছেলে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে গ্যারেজের কাজে যোগ দিতে বড় ভাইয়ের সাথে সকালে নিজ বাড়ী থেকে শহরের কুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকায় আসে।

এসময় সড়ক পার হতে গেলে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপা দিলে মারাত্মক আহত হয় আমিন।

পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads