সারা দেশ

গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

  • ''
  • প্রকাশিত ৩ জানুয়ারি, ২০২৪

গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি :

বাংগাবাড়ি সন্তোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা আজাহার হোসেন ৮২ বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে মঙ্গলবার সন্ধা ৬.৩০ মিনিট    ইন্তেকাল করেন। তার জানাজার নামাজ বুধবার সকাল ১১. ৩০  মিনিট  সন্তোষপুর সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে মাঠে  অনুষ্ঠিত হয়।

জানাযা পূর্ব  বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস, অফিসার ইনচার্জ চৌধুরী যুবায়ের আহমদ, সাবেক কমান্ডার মোস্তফা কামাল, সাবেক জেলা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনারর্দী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বাহার আলী, প্রবীন আওয়ামিলীগ নেতা এমরান আলি প্রমুখ। বক্তব্য শেষে রাষ্ট্রীয়ভাবে এস আই আলীমের নেতৃত্বে গাড অফ অনার প্রদান করা হয়।

মৃত্যুকালে তিনি  দুই স্ত্রী ৩ ছেলে ও ২ মেয়ে সহ  আত্মীয়-স্বজন গুনোগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে হাউস নগর গোরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads