সারা দেশ

গোয়ালন্দে চোরাই মোবাইলসহ আটক ৩

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ ডিসেম্বর, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে চোরাইকৃত মোবাইল বিক্রেতা চক্রের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এ সময় অপর সদস্য কৌশলে পালিয়ে যায়।

আজ রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে মামলার এজাহারের মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃতরা হলেন, গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি ৩নং ওয়ার্ডের শাহাবুদ্দিন শেখের ছেলে আসিফ শেখ আকাশ (২৩), জুরান মোল্লাপাড়া ৬নং ওয়ার্ডের আক্কাস সরদারের ছেলে মঈন সরদার (১৯), কাজীপাড়া ৭নং ওয়ার্ডের জয়নাল শেখের ছেলে জামাল শেখ (২৩)।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ান শামীম খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোয়ালন্দ বাজারস্হ মোবাইল এক্সচেঞ্জ মা টেলিকম নামে এক দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে  চোরাইকৃত মোবাইল বেচাকেনা করার সময় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে রবিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads