গোয়ালন্দে শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাইয়ের আত্মহত্যা 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গোয়ালন্দে শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাইয়ের আত্মহত্যা 

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ নভেম্বর, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দে শ্বশুরবাড়ি বেড়াতে এসে বাবু মির্ধা (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার উজানচর ইউনিয়নের চর কর্ণসোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আজ সোমবার সকালে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত বাবু মির্ধা (২২) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সমীর মির্ধা পাড়ার ইদ্রিস মির্ধার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত প্রায় ১০ মাস পূর্বে উপজেলার উজানচর ইউনিয়নের চর কর্ণসোনা এলাকার আবুল হোসেনের মেয়ের সাথে তার বিবাহ হয়। গতকাল তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে আসে অনুমান রাত ১০ টা হতে ভোর ৫ টার মধ্যে যেকোন সময় তার শ্বশুর বাড়ি অবস্থিত আম গাছের ডালের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads