মোঃ আবুল হোসেন সরদার, শরীয়তপুর প্রতিনিধি:
দীর্ঘ ১৮ বছর পর জেলার গোসাইরহাট পৌর সভার নির্বাচন সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।পুলিশ,আনসার র্যাব,বিজিবিসহ গোয়েন্দা সংস্থার লোকজন ও সিভিল প্রশাসনের সহায়তায় কোন অঘটন ছাড়াই শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন শেষ হয়। এতে মোট ৮ জন মেয়র প্রার্থী, সংরক্ষিত আসনে ১৪ জন ও সাধারন আসনে কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করেছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮হাজার ১৮ ভোট।এ নির্বাচনে নৌকার প্রার্থী জাকির হোসেন দুলালকে পরাজিত করে বিএনপি ঘরোনার স্বতন্ত্র প্রার্থী (কম্পিউটার মার্কা) জিয়াউর রহমান জমাদার বিজয়ী হয়েছেন।





