সারা দেশ

গোয়াইনঘাটে জেলা প্রশাসকের মতবিনিময়

  • ''
  • প্রকাশিত ৬ ডিসেম্বর, ২০২৩

গোয়াইনঘাট প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট জেলা প্রশাসকের সাথে উপজেলা ইনোভেশন কমিটির সভা অনু্ষ্ঠিত হয়েছে।সভায় জনপ্রতিনিধি,বিভিন্ন দপ্তরের প্রধান গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। মঙ্গলবার দুপুর একটায় গোয়াইনঘাট উপজেলা হলরুমে  উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ,  মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ,সহকারী কমিশনার ভুমি তানভীর হোসেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল,সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আঃ হক  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা,  সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরসহ বিভিন্ন  দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন আওয়ামীলীগ ও অগংসংগঠনের নেত্রীবৃন্দ।

 

 জেলা প্রশাসক দুপুরে গোয়াইনঘাটে  পৌঁছে নর্মানাধীন স্মৃতিসোধ,শহীদমিনার ও মুক্তমঞ্চের কাজ,মজেল মসজিদও থানা পরিদর্শন  করেন। পরে উপজেলা হলরুমের সামনেই ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধারা ফুলেল শুভেচ্ছায় অতিথি কে বরন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads