রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল বুধবার সন্ধ্যায় তিন মাদকসেবীকে আটক করে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর উপজেলার দৌলতদিয়ায় অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে ইয়াবা ও গাঁজা সেবনকালে আটক করে।
দন্ডপ্রাপ্তরা হলো, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া ছিদ্দিক কাজী পাড়ার বাসিন্দা জামাল বেপারী (৬২), মোঃ সেলিম শেখ (৩৫) ও ছোট ভাকলা ইউনিয়নের রসুলপুর গ্রামের মজিবর (৫৫)।
রাজবাড়ীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের প্রসিকিউটর ধনঞ্জয় চন্দ্র মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লীর পাশে অবস্থিত পোড়াভিটায় গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় ওই ৩ মাদকসেবীকে আটক করা হয়। এরপর তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবায়েত হায়াত শিপলু পরিচালিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৬ মাস করে করে কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেয়।





