গোয়ালন্দে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গোয়ালন্দে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ এপ্রিল, ২০২২

রাজবাড়ীর গোয়ালন্দে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে বকুল শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বকুল সরদার ওরফে বকুল শেখ (৩৯) বাহিরচর দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়া মৃত বদর উদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বেলা দুইটার দিকে স্কুল ছাত্রী নদীতে গোসল করতে যায়। এসময় সুযোগ বুঝে ৪ নম্বর ফেরি ঘাট জামে মসজিদের পেছনে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়টি সে বাড়ির কাউকে যাতে না বলে তার জন্য শাসিয়ে দেয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে স্কুল ছাত্রীর মা নদীতে গোসল করতে গিয়ে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। বিষয়টি জানার পর বাড়ি ফিরে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিস্তারিত খুলে বললে তাৎক্ষণিকভাবে বিষয়টি স্কুল ছাত্রীর বাবাকে জানায়। স্কুল ছাত্রীর বাবা পরিবারের অন্যান্যদের সাথে আলোচনা করে পরদিন আজ শুক্রবার সকালে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বকুল শেখকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, ধৃত বকুল শেখ এর স্ত্রী তাকে তালাক দিয়ে সৌদি আরব চলে যান। বাড়িতে তার মেয়ে ও বকুল শেখ ছাড়া আর কেউ থাকে না। বকুল শেখও এলাকায় ব্যাটারী চালিত অটোরিকশা চালায়।

ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর বাবা অভিযোগে বলেন, আমার চার মেয়ের মধ্যে এই মেয়েটি দ্বিতীয়। বুধবার রাতে বাড়ি ফিরে দেখি মেয়েটির মন ভার, কারো সাথে তেমন কোন কথা বলছে না। শরীর খারাপ ভেবে মেয়েকে কিছু বলিনি। বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে মেয়ের কাছ থেকে বিস্তারিত জানতে পারি। আমি বকুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে আর কোন বাবাকে মেয়ে ধর্ষণের অভিযোগ শুনতে না হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, শুক্রবার সকালে অভিযোগ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বকুল শেখকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করিয়ে স্কুল ছাত্রীকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে জবানবন্দি দিতে পাঠানো হয়েছে। আসামীকেও রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads