সারা দেশ

গৌরনদীতে নৌকা প্রার্থীর পথসভা

  • ''
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর, ২০২৩

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

সোমবার বিকেলে গণসংযোগ শেষে বাটাজোর বাস¯ট্যান্ড, পিঙ্গলাকাঠী বাজার ও শরিকল বাজারে পথসভায় নৌকার প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ আগামী ৭ জানুয়ারি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে নিজের জন্য ভোট প্রার্থনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী সহ দলীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads