গৌরনদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গৌরনদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ১২ অক্টোবর, ২০২১

বরিশাল-ঢাকা মহাসড়কের পার্শে গৌরনদীর বার্থী এলাকায় সরকারি জমির উপর নির্মিত অবৈধ একাধিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স এর নেতৃত্বে শ্রমিক নিয়ে বার্থী কালী মন্দির সংলগ্ন মহাসড়কের পাশে অবৈধভাবে নির্মিত আধা পাকা একটি পানের আরত, একটি ক্লাব ঘরসহ একাধিক দোকান ঘর উচ্ছেদ করা হয়।

এ সময় বার্থী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহসীলদার মিশেল আল-সাদিকসহ মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads