বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে হরহর গ্রাম থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিক্রেতা জহিরুল ইসলাম বেপারীকে (২৫) গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার বিকেলে বাটাজোর ইউনিয়নের হরহর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিচারক কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছেন।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে এসআই মোঃ আসাদুজ্জামান খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় মাদক বিক্রেতা জহিরুল ইসলাম বেপারী পুলিশের উপস্থিতি টের পেয়ে তার বসত ঘর থেকে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে জহিরুলকে আটক করে দেহ তল্লাশী করে প্যান্ডের পকেট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।
এ ঘটনায় এসআই মোঃ আসাদুজ্জামান খান বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।





