গৌরনদীতে গাড়ি চাপায় মোটর সাইকেল চালক নিহত

সংগৃহীত ছবি

সারা দেশ

গৌরনদীতে গাড়ি চাপায় মোটর সাইকেল চালক নিহত

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জুলাই, ২০২২

বরিশালের গৌরনদীতে অজ্ঞাতনামা গাড়ির চাপায় সাইফুল বেপারী (৩২) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় ওই মোটর সাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাঞ্জাপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল উপজেলার খাঞ্জাপুর গ্রামের দুলাল বেপারীর ছেলে। গুরুতর আহত অবস্থায় আরোহী রাসেল হাওলাদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন নিশ্চিত করেছেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন জানান, উপজেলার খাঞ্জাপুর গ্রামের সাইফুল বেপারী ও রাসেল হাওলাদার একটি মোটর সাইকেল যোগে ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গৌরনদীর উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মোটর সাইকেলটি পশ্চিম খাঞ্জাপুর গ্রামের সরদার বাড়ির কাছে পৌছলে অজ্ঞাতনামা একটি গাড়ি ওই মোটর সাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক সাইফুল বেপারী নিহত ও আরোহী রাসেল হাওলাদার গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় রাসেলকে বরিশাল মেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোন দিকের গাড়ি ও কি গাড়িতে মোটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে গেছে তা শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads