গৌরনদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুই জেলেকে কারাদণ্ড

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গৌরনদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুই জেলেকে কারাদণ্ড

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ১০ অক্টোবর, ২০২১

বরিশালের গৌরনদীতে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযানে আড়িয়াল খাঁ নদীতে রোববার দুপুরে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

এ সময় প্রায় দুই হাজার মিটার জালসহ মৎস্য শিকারী কাউছার ঘরামী ও রুহুল আমীনকে আটক করে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ^াস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আবুল বাশার। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads