সারা দেশ

গৌরনদীতে সাতদিন যাবত ননদ-ভাবী নিখোঁজ

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ৫ নভেম্বর, ২০২১

নিজ ভাইয়ের স্ত্রীকে নিয়ে গত ছয়দিন যাবত রহস্যজনক কারনে ননদ নিখোঁজের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের।

নিখোঁজরা হলেন- মাহিলাড়া গ্রামের আব্দুর রব হাওলাদারের কলেজ পড়ুয়া কন্যা রোজি আক্তার লিজা (২৫) ও তার (রব হাওলাদার) পুত্র মুন্না হাওলাদারের স্ত্রী আখি আক্তার।

নিখোঁজের পিতা আব্দুর রব হাওলাদার জানান, গত শুক্রবার তার কন্যা রোজি আক্তার লিজা ও তার পুত্রবধু আখি আক্তার পরিবারের কাউকে কিছু না বলে মাহিলাড়া গ্রামের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এতোদিন আত্মীয় স্বজনদের বাসায় সন্ধান করেও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি তাদের ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে।

নিখোঁজ ননদ-ভাবীকে উদ্ধারে পুলিশি তৎপরতা শুরু করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads