গৌরনদীতে স্কুলছাত্রী উত্ত্যক্তের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

সারা দেশ

গৌরনদীতে স্কুলছাত্রী উত্ত্যক্তের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, ২০১৯

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার আর,কে মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে (১৪) উত্ত্যক্ত ও যৌন হয়রানী করার ঘটনায় রোববার ওই ছাত্রীর বাবা বখাটে এনামুল শেখকে (১৫) আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ রোববার মামলার এজাহারভূক্ত আসামি বখাটে এনামুল শেখকে গ্রেপ্তার করেছে।

স্কুল ছাত্রীর বাবা মামলার বাদি জানান, দীর্ঘদিন ধরে মেয়ে উত্ত্যক্ত করলেও গত শনিবার মেয়ে পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুপুর পৌনে ২টার দিকে চন্দ্রহার পল্লী বিদ্যুৎ সাব ষ্টেশনের কাছে পৌছলে বখাটে এনামুল শেখ তার পথরোধ করে অশ্লীল কথাবার্তা বলে কু-প্রস্তাব দেয়। মেয়ে এর প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালাগাল করে দেখে নেওয়ার হুমকি দেয়। মেয়ে বাড়িতে বিষয়টি জানালে সে (বাবা) বখাটের অভিভাবকের কাছে বিচার দাবি করেন। এতে বখাটে ক্ষিপ্ত হয়ে তাকেও হুমকি দেয়।

এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, উত্ত্যক্তের ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে রোববার এনামুল শেখকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। পুলিশ এজাহার ভূক্ত আসামি এনামুল শেখকে গ্রেপ্তার করে গতকাল রোববার বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads