সারা দেশ

গৌরীপুরের  কলতা পাড়ায় ছাত্র হত্যায় বিক্ষোভ মিছিল

  • ''
  • প্রকাশিত ২৯ অগাস্ট, ২০২৪


মো. আল ইমরান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:


গৌরীপুরের সহনাটি ইউনিয়ন বি এন পি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে গৌরী পুরের কৃতি সন্তান শহীদ নূরে আলম সিদ্দিকী,শহীদ বিপ্লব,ও শহীদ জুবায়ের আহমদে কলতা পাড়ায় নিহত হওয়ায় স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির দাবিতে গৌরীপুরের সহনাটি ইউনিয়নে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়।


 বুধবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠানটি সহনাটি ইউনিয়ন পরিষদ চত্বরেবিকাল ৬ঃ০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।


 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ১ নং মইলাকান্দাইউনিয়নের সাবেক চেয়ারম্যান,গৌরীপুর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান গৌরীপুর উপজেলা বি এন পির সাবেক আহ্বায়ক এবং ময়মনসিংহ উত্তর জেলা বি এন পির প্রভাবশালী সদস্য জননেতা আহমেদ তায়েবুর রহমান হিরণ। 


 হিরণ চেয়ারম্যা বলেন স্বেরাশাসক হাসিনা সরকার দীর্ঘ ১৫ বছর মিথ্যা মামলা দিয়ে আমাদের নেত্রীকে গৃহবন্দী করে রেখেছে,তিনি জীবন মরণের সন্ধিক্ষণে ছিলেন,ছাত্রজনতা ও আমাদের  আন্দোলন সংগ্রামের ফলে এই হাসিনার পতন ঘটে।
 বি এনপি নেতাকর্মী কোটাবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে শেখ হাসিনাসহ যারা জড়িত দেশে ফিরিয়ে আন্তরজার্তিক ট্রাইবুনাল গঠন করে বিচারের ব্যবস্হা করা হবে।অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনা সহ সকলকে ফাঁসিতে ঝুলানো হবে।


কলতা পাড়ায় যারা আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশ বাহিনী দ্বারা আহত ও নিহত হয়েছে। তাদের কাউকেই ছাড় দিব না। শহীদদের রক্ত বৃথা যেতে দিব না।গৌরীপুরে  যে মামলা গুলো হয়েছে সেখানে যারা মূল অপরাধী তাদের বাদ দেওয়া হয়েছে।
অচিরেই মূল অপরাধীদের নামে আবারও মামলা হবে। অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া যাবে না।


বক্তারা  শেখ হাসিনার ফাঁসির দাবীর পাশা পাশি,১নং মইলাকান্দা ইউনিয়ের  জনপ্রিয় চেয়ারম্যান মোঃ রিয়াদুজ্জামান রিয়াদের মুক্তির শ্লোগান দেয় এবং বলে রিয়াদ চেয়ারম্যানকে মিথ্যা মামলা থেকে দ্রুত  মুক্তি দিতে হবে।


সহনাটি ইউনিয়ন বি এন পির সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমানের সভা পতিত্বে বক্তব্য রাখেন,মোঃ তাজুল ইসলাম খোকন সাবেক সভাপতি গৌরীপুর উপজেলা যুবদল,সুজিত কুমার দাস আহ্বায়ক,গৌরীপুর পৌর যুবদল,মোঃ মনিরুজ্জামান পলাশ সিনিয়র যুগ্ম আহ্বায়ক গৌরীপুর পৌর যুবদল,মোঃ জিয়াউর রহমান জিয়া,সদস্য ময়মনসিংহ উত্তর জেলা যুবদল,বি এন পি নেতা মোঃ জাহিদুর রহমান,মোঃ মান্নান সহ প্রমুখ।এছাড়াও বি এন পি তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মিডিয়ার কর্মীরা উপস্হিত ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads