গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রোববার বাম জোটের হরতাল

সংগৃহীত ছবি

রাজনীতি

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রোববার বাম জোটের হরতাল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১ জুলাই, ২০১৯

গ্যাসের দাম ৩২.৮ শতাংশ বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আগামী ৭ জুলাই আধা বেলার জন্য সারা দেশে হরতাল ডেকেছে। আজ সোমবার বেলা ১১টায় বাম গণতান্ত্রিক জোটের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্বান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যা অযৌক্তিক। এর প্রতিবাদে ৭ জুলাই সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল পালন করা হবে।

গতকাল রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। আবাসিক, বাণিজ্যিকসহ সব ধরনের গ্যাসের দাম বাড়িয়েছে বিইআরসি। গড়ে গ্যাসের দাম বেড়েছে ৩২ দশমিক ৮০ শতাংশ। মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত আজ ১ জুলাই থেকে কার্যকর হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads