ঘোড়াঘাটে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাত এক নারীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ঘোড়াঘাটে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ অক্টোবর, ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

আজ রোববার (৪ অক্টোবর) দুপুরে ঘোড়াঘাট-হিলি আঞ্চলিক মহাসড়কের সূরা মসজিদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার কর‍া হয়।

পুলিশ জানায়, রাস্তার পাশে একটি জমিতে গাছের জঙ্গলের ভিতরে অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোরকা পরিহিত ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নারীটিকে অন্য কোথাও হত্যা করে লাশ ফেলে রেখে গিয়েছে। ওই নারীর মাথায় ও গলায় ক্ষতের দাগ রয়েছে। তবে পরিচয় এখনও পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads