চকরিয়ায় পিকনিক বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চকরিয়ায় পিকনিক বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জানুয়ারি, ২০২২

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পিকনিক বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এতে ১৫-২০জন আহত হয়েছে।

আজ বুধবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ডুলাহাজারার পাগলিরবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads