সারা দেশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালাল ধরতে র‍্যাব‘র অভিযান

  • ''
  • প্রকাশিত ২০ মার্চ, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি:

সিন্ডিকেট ও দালাল চক্রকে আইনের আওতায় আনতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় র‍্যাব-৭, চট্টগ্রামবিশেষ অভিযান চালিয়েছে এইসময় বিভিন্ন সিন্ডিকেটের ৩৮ জন আটক করেছে।

২০ মার্চ বুধবার সকাল ৯ টা হতে ১টা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় চালানো অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি আটককৃত ৩৮ জনের মধ্যে ১৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১মাসের সশ্রম কারাদণ্ড এবং বাকি ২৪ জনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন ৷

মূলত গ্রামের দরিদ্র, অসহায়, যারা সরকারী চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ এমন ভুক্তভোগীদের টার্গেট করে এবং সরকারী হাসপাতালে চিকিৎসার অপ্রতুলতার কথা বর্ণনা করে রোগী ও তাদের স্বজনদের মধ্যে এক ধরণের ভীতি সৃষ্টি করে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেয়।

পেশাদার দালালচক্র, শয্যা ও ওয়ার্ড সিন্ডিকেট, পরীক্ষা নিরীক্ষার সিন্ডিকেট এইরকম তারা পেশাদার এবং বিভিন্ন সিন্ডিকেটের দালাল চক্র।
আটককৃত দালালদের ভাষ্যমতে জানা যায়, সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের দেওয়া রোগীর ব্যবস্থাপত্রে পরীক্ষা-নিরীক্ষা লিখে দেওয়ার পর তারা রোগীদের স্বল্প খরচে উক্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। উল্লেখ থাকে যে, একজন রোগী নিয়ে আসতে পারলে দালালরা ২০০ থেকে ৫০০ টাকা এবং পরিস্থিতি ভেদে ৫ হাজার টাকা পর্যন্ত কমিশন পেয়ে থাকে। দালালরা রোগীদের পথভ্রষ্ঠ করে তাদের সুবিধামত কথিত ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় দালালরা তত বেশি কমিশন পায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads