চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বহিঃর্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড থেকে ৫ জন দালালকে আটক করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় দিকে তাদের আটক করে চমেক হাসপাতাল পুলিশ।
আটককৃতরা হলেন- বোয়ালখালীর বাহাদুর পাড়ার জুয়েল ইফতেখার শাওন (২৯), সীতাকুণ্ডের আলাউদ্দিন প্রকাশ মাসুদ (৪২), ভোলার লালমোহন থানার সজীব হাওলাদার (২৪), খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার কাজীপাড়ার শামীম (২৮) ও লোহাগাড়ার পহরচান্দা এলাকার ওমর ফারুক (৩২)।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুর উল্লাহ আশেক বাংলাদেশের খবরকে জানান , হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ৫ জন দালালকে গ্রেফতার করা হয়েছে।তাদের বিরুদ্দে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।





