সারা দেশ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাজার পরিদর্শকের উপর হামলা

  • ''
  • প্রকাশিত ৩ জুলাই, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাজার পরিদর্শকের উপর হামলার ঘটনা ঘটেছে।গত ১৮ই মে সকাল ১১টায় আনোয়ারা প্রামের(অমীয় সেনের বাড়ীর সম্মূখে, হরি মন্দির মুক্তি ক্লাবের রাস্তার উল্টো পাড়ে আনোয়ারা জয় কালীর হাট বাজার থেকে ছত্তার হাট সড়কে যাওয়ার সময় শাহী দরবার শরীফ এর গেইটের কাছেই ঘটনাটি ঘটে ।চট্টগ্রামের আনোয়ারায় ৫ লক্ষ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় এজাহারভুক্ত আসামীরা হুমকি দিয়ে গলা টিপে ধরে হত্যার চেষ্টা ও মারধর করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এষ্টেট ডিপার্টমেন্টের বাজার পরিদর্শক দুর্বাদল চৌধুরীকে। এ ব্যাপারে আদালতে মালার দায়ের করা হয়।

ভুক্তভোগী ও হামলার শিকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাজার পরিদর্শক দুর্বাদল চৌধুরী বাংলাদেশের খবর কে জানান,রাজীব দাশ রাজু (৪০), পিতা-মৃত শম্ভু দাশ ,স্বপন দাশ (৫৫), পিতা-মৃত কেষ্ট দাশ ,শ্যামল দাশ পিতা-মৃত নেপাল দাশসহ আরো ৫/৬ জন অজ্ঞাতনামা আসামী করে দুর্বাদল চৌধুরী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ( আনোয়ারা থানা এখতিয়ারভুক্ত) মামলা দায়ের করেন । সি.আর মামলা নং৩২৩/২০২৪ ইংরেজি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আসামীরা বিভিন্ন লোক মারফত হুমকি দিচ্ছে মামলা তুলে নিতে।মামলা তুলে না নিলে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )সোহেল আহম্মদ বাংলাদেশের খবর কে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাজার পরিদর্শকের উপর হামলার ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে ,বিজ্ঞ আদালত এ ব্যাপারে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আমরা দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরী করে আদালতে দাখিল করবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads