চট্টগ্রাম প্রতিনিধি : আসন্ন সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ হিসেবে দায়িত্ব পালনরত আবদুস সবুর লিটন।
তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন , আপনারা জানেন, সম্প্রতি দ্বাদশ সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু এই সিদ্ধান্ত থেকে আমি সরে দাঁড়াচ্ছি।
তিনি বলেন, আমি বঙ্গবন্ধু আদর্শের অনুসারী হিসেবে কখনো আওয়ামী লীগের নৌকা প্রতীকের বাইরে যাইনি। এবারের সংসদ নির্বাচনেও আমি নৌকা প্রতীকের বাইরে যাবো না। তাই আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। আমি আজীবন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে শেখ হাসিনার কর্মী হয়ে পাশে থাকতে চাই।
আবদুস সবুর লিটন বলেন, সবাই তো আর মনোনয়ন পায় না, আমি মনে করি, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি সঠিক। জননেত্রী শেখ হাসিনার যেকোনো আদেশই মেনে নেব, এই ব্রত নিয়েই তো বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। তাই এবার নির্বাচনে আমি নৌকা প্রতীকের জন্য মনোনয়ন প্রত্যাশী ছিলাম। যেহেতু নৌকা পাইনি সেহেতু নির্বাচন করছি না, নৌকার জন্য মাঠে থাকব। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ীই কাজ করব। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-১০ আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে ছিলাম। সবসময় মানুষের সেবা করার চেষ্টা করেছি। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দলীয় আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সুযোগ থাকলেও দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ানো সিদ্ধান্ত নিয়েছি।
আরো বলেন, মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দায়িত্ব নেওয়ার পর বদলে গিয়েছে চট্টগ্রামের চিত্র। এখানে আখতারুজ্জামান ফ্লাইওভার, এবিএম মহিউদ্দিন চৌধুরী সিডিএ এক্সপ্রেস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, মিরসরাইয়ে বঙ্গবন্ধু ইকোনোমিক জোনসহ মেগা অনেক গুলো মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামীতে আমি সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাই।





