সারা দেশ

চট্টগ্রামের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায়  দুর্ভোগে নগরবাসী

  • ''
  • প্রকাশিত ২৭ মে, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি:

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টিপাতে নগরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগ পড়েছে নগরবাসী। অতি বৃষ্টিতে তলিয়ে যায় নগরের নিচু এলাকা। রোববার (২৬ মে) দিবাগত রাত থেকে শুরু হয় দমকা হাওয়াসহ বৃষ্টি সোমবার ও  থেমে থেমে বৃষ্টিপাত হয়।

নগরের উপকূলীয় এলাকা পতেঙ্গার আকমল আলী রোড সংলগ্ন জেলেপাড়া জোয়ারের পানিতে তলিয়ে গেছে। নগরের কাপাসগোলা, বহদ্দারহাট, বাদুরতলা, চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেইট, ওয়াসার মোড়, তিন পোলের মাথা, মেহেদীবাগ সিডিএ কলোনি এলাকা হাঁটু পানিতে তলিয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নগরজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২০৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা এমএইচএম মোসাদ্দেক জানান, রোববার রাত ৮টার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত করে ঘূর্ণিঝড় রেমাল। এরপর বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads