চট্টগ্রাম প্রতিনিধি :
পেঁয়াজ রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা আরোপের পরই বাংলাদেশের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। হু হু করে বাড়ানো হচ্ছে এই কৃষি পণ্যটির দাম। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে র্যাব-৭ ও চট্টগ্রাম জেলা প্রশাসন।
রবিবার চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজারে অবৈধ ভাবে পেয়াজ মজুদ করে অস্বাভাবিক দামবৃদ্ধি সিন্ডিকেটের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন র্যাব-৭, চট্টগ্রাম (মিডিয়া) শাখার সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। অভিযানে তিনটি প্রতিষ্ঠানে ক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।





