দুর্ঘটনা

চট্টগ্রামে আগুনে দগ্ধ একই পরিবারের ৬ জন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২ নভেম্বর, ২০২১

চট্টগ্রাম নগরে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছে। আকবর শাহ থানার উত্তর কাট্টলীর সাবেক সিটি মেয়র এম এ মঞ্জুরের অফিসের পাশের একটি বাড়িতে গতকাল সোমবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, তাদেরকে উদ্ধার করে রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মো. শাহাজাহান (২৫), সাজেদা বেগম (৪৫), স্বাধীন (৭), রেশমি আক্তার মাহি (১০), দিলরুবা বেগম, (২২) ও জীবন (১৪)।

আকবর শাহ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক বলেন, ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে জেনেছি, রান্নার চুলার গ্যাস লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে প্রকৃত কারণ আমরা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন বলেন, দগ্ধদের মধ্যে দিলরুবা বেগম ছাড়া বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাদের কারও শরীরের ৩৫ থেকে ৮৫ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে দিলরুবার সাত শতাংশ শরীর পুড়ে গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads