চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে ২৪ ঘণ্টার অনলাইন নিউজপোর্টাল একুশনিউজটোয়েন্টিফোর.কমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(চবিসাস) কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠান চবিতে কর্মরত কালের কণ্ঠের প্রতিনিধি মোবারক আজাদের পরিচালনায় ও সঞ্চালনায়, একুশনিউজটোয়েন্টিফোর.কমের চীফ রিপোর্টার নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চবিসাসের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের চবি প্রতিনিধি সৈয়দ বাইজিদ ইমন।
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে নিউজপোর্টালটির প্রতিষ্ঠা বার্ষিকী।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ বাইজিদ ইমন বলেন,একুশনিউজে কেবল খবরই নয়, ফিচার, ছবি, বিনোদন, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, ইতিহাস, ঐতিহ্য, জীব বৈচিত্র, পরিবেশ, স্বাস্থ্য, মানুষের মনোজগতের কথা, বিশ্লেষণ, মতামত সবই একুশনিউজের আধেয়। সময়টা এ কন্টেন্টেরই। লড়াইটাই এখানের। একুশনিউজ নিজের প্রতিটি কর্মী সততা,নিষ্ঠা আর পরিশ্রমের সাথেই অংশ গ্রহণ করছে এ লড়াইয়ে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
জুবাইর উদ্দিন





