সারা দেশ

চমেক হাসপাতাল থেকে শিশু চুরি, গ্রেফতার দুই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ ডিসেম্বর, ২০২৩

চট্টগ্রাম প্রতিনিধি :

চমেক হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) থেকে চুরি হওয়া ৫ দিন বয়সী শিশুকে ফেনী থেকে উদ্ধার করেছে সিএমপি“র পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল থেকে চুরি হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে শনাক্ত এবং অভিযান চালিয়ে ওইদিন রাতেই শিশুটিকে ফেনীর পরশুরাম থেকে উদ্ধার করা হয়।

জানা গেছে, লোহাগাড়া এলাকার বাসিন্দা আবু মো. নোমান ও আসমা আক্তার দম্পতির সন্তান গত ৫ দিন ধরে চমেক হাসপাতালের এনআইসিইউ ওয়ার্ডে ভর্তি ছিল। হাসপাতালের নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিশুর কাছে ছিল না কোনো অভিভাবক।

শিশুটির অভিভাবক দুপুর ২টার পর ওয়ার্ডে গিয়ে শিশু চুরির বিষয়টি বুঝতে পারেন তারা। তাৎক্ষণিক হাসপাতালের চিকিৎসক ও নার্সকে জানানো হলে তখন পুলিশকে জানানো হয় ।

বায়েজিদ বোস্তামী জোনের সহকারী কমিশনার জানিয়েছে, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। রেজিস্টার বুকে দেওয়া মোবাইল থেকে রোগীকে শনাক্ত এবং রহস্য উদ্ঘাটন করা হয় । তারপর পাঁচলাইশ থানার উপ পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান এর নেতৃত্বে একটা টিম রাতে শিশুটিকে ফেনী থেকে উদ্ধার করা হয়েছে। নাসিমা ও পারুল নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের শিশুও এনআইসিইউতে ভর্তি ছিল ।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, আমরা শিশু চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশকে বিষয়টি অবগত করি। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে শিশুটিকে নিয়ে যাওয়া নারীকে শনাক্ত করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads