সারা দেশ

চরফ্যাশনে অটোরিক্সা থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

  • ''
  • প্রকাশিত ৮ জুলাই, ২০২৪

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে ফুফু বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে অটোরিক্সা থেকে পড়ে সাদিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়ন তুলাগাছিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুপুর ১ টার দিকে শিশু সাদিয়ার মৃত্যু হয়।

নিহত শিশু সাদিয়া উপজেলার জাহানপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড মাওলানা আবদুল ভাসানী আবাসন প্রকল্পের বসবাস রাত মো.নুরনবীর মেয়ে।

সোমবার বিকাল ৪ টার দিকে বিষয়টি নিশ্চিত করে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, শিশুর পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়।

শিশুর মা ইয়াছমিন বেগম জানান, সাদিয়া তার ভাবির সঙ্গে গত রবিবার ফুফুর বাড়িতে বেড়াতে যান। এরপর সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে অটোরিকশায় করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তুলাগাছিয়া এলাকার কাছাকাছি আসলে অটোরিকশা থেকে শিশু সাদিয়া ছিটকে পড়ে। এসময় শিশু সাদিয়াকে বাঁচাতে তার ভাবি পায়রা বেগম অটোরিকশা থেকে ঝাপিয়ে মাটিতে পড়ে তারা দুইজন গুরুতর আহত হন।

পরে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন। আর সাদিয়ার ভাবি পায়রা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads