চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জুলাই, ২০২২

ভোলার চরফ্যাশনে পুকুরে পরে দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়।

নিহত একজনের বাড়ি টাংগাইলের নগরপুর থানার ভাবড়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের মো. মতিন (৩০) এর মেয়ে সন্তান ফাতেমা(৪)। অপরজনের বাড়ি দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. ফজলু (৩৫) এর ছোট মেয়ে শোহানা(৫)। সম্পর্কে তার দুইজন কন্যা শিশু আপন খালা-বোনজি। 

তবে নিহত ফাতেমা তার নানা বাড়িতে বেড়াতে আসছেন বলে জানা গেছে।  

পরিবার সদস্যরা জানান, গতকাল সকালে জহিরুল হক পাটোয়ারী বাড়ির নানা শরিফের ঘরের পাশে দুই খালা-বোনজি খেলতে যায়। খেলাধুলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় তারা। কিছু সময় পর তাদেরকে আর দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের উদ্ধার করে। স্থানীয় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ আইচা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাখাওয়াত হোসেন জানান, দুই শিশুর মৃত্যুর খবরে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads