চরম ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

জাতীয়

চরম ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১ মার্চ, ২০২১

জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের কর্মসূচির সময় পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

তিনি বলেন, গতকালও (রোববার) আমরা দেখলাম প্রেসক্লাবের সামনে একা একজন পুলিশকে পেয়ে কীভাবে পেটানো শুরু হয়েছিল। তা সবাই দেখেছেন। সেখানে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।

আজ সোমবার ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১’ উপলক্ষে পুলিশ স্টাফ কলেজের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা এবং স্বীকৃতি স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, প্রেসক্লাবে কোনোদিন আমাদের পুলিশ ভেতরে ঢোকে না এবং এদিন যেভাবে ইটপাটকেল ছুড়ছিল সে সময় দু-একজন হয়তো ঢুকেছে। কিন্তু যেভাবে ইটপাটকেল ও মারামারির সৃষ্টি হয়েছিল সেখানে উচিত ছিল মারামারি না করা। চরম ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে পুলিশ।

পুলিশ স্টাফ কলেজ মিরপুর-১৪-তে আয়োজিত মেমোরিয়াল ডে-তে জানানো হয় ২০২০ সালে করোনাসহ বিভিন্ন সময় মারা গেছেন ২০৮ জন সদস্য। দায়িত্বপালনকালে তাদের এ মৃত্যুতে শোক জানিয়ে নিহতের পরিবারবর্গের হাতে সম্মানতা তুলে দেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads