শোবিজ

চলচ্চিত্রে প্রতিষ্ঠা চান প্রিয়াঙ্কা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১২ জানুয়ারি, ২০২০

দু’চোখে এখনো স্বপ্ন শাবনূর। এই নামটিতে শরীর-মন এখনো দোলা খায়।  বছর দুই আগে যেমন শাবনূরকে আদর্শ মানতেন এখনো তাই। কথায় কথায় জানালেন অভিনয়ে জনপ্রিয়তা অর্জন করাই তার লক্ষ্য। বিষয়টি সহজ নয় মানছেন সে কথা নিজেও। চলচ্চিত্রপাড়া থেকে মিডিয়াতে বেশি পরিচিতি পাওয়া মুখ প্রিয়াঙ্কা ইসলাম বলেন, বছর খানেক আগে শুরু করেছিলাম মনির হোসেন মিঠু পরিচালিত ‘দু চোখে স্বপ্ন তুমি’। এর পরপরই আবদুল মান্নানের ‘প্রেমে অনেক জ্বালা’ এবং জাবেদ মিন্টুর ‘বীর মাতা’ ছবি দুটি করেছি। আশা করছি চলতি বছরে অন্তত একটি ছবি মুক্তি পাবে। কারণ ‘সিনেমাই আমার ধ্যান-জ্ঞান’।

এদিকে ছবি মুক্তি না পেলেও বসে নেই ইলেকট্রিক প্রকৌশল নিয়ে পড়াশোনার শেষধাপে থাকা প্রিয়াঙ্কা। বলেন, কিছুদিন আগে দুটি মিউজিক ভিডিও করেছি। একটি হলো ‘গোপন পিরিত’। এতে আমার বিপরীতে ছিলেন তন্ময়। অপরটি ‘বাটা ভরা পান’। দুটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাইনুল হাসান খোকন।  এর বিশেষত্ব হলো দুটি গানই নেওয়া হয়েছে বিখ্যাত ফোক কণ্ঠশিল্পী মমতাজের। ইউটিউবে গান দুটো দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads