চলতি মাসেই ব্যাপক হারে বাড়তে পারে করোনা সংক্রমণ : প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

জাতীয়

চলতি মাসেই ব্যাপক হারে বাড়তে পারে করোনা সংক্রমণ : প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৭ এপ্রিল, ২০২০

এপ্রিল মাসেই দেশে আরও ব্যাপক হারে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে ভি‌ডিও কনফারেন্সে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের সঙ্গে এক মত‌বি‌নিময় সভায় তি‌নি এ আশঙ্কা করেন।

এসময় তিনি বলেন, দুর্যোগে চিকিৎসা নিয়ে যারা শর্ত দিয়েছেন তাদের কাজ করার দরকার নাই।

করোনা পরিস্থিতিতে জরুরি সেবাদানকারীদের বিশেষ পুরস্কার দেয়ারও ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের মুখ‌্যস‌চিব ড. আহমদ কায়কাউস অনুষ্ঠান‌টি প‌রিচালনা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads