জাতীয়

চলবে না দূরপাল্লার বাস-ট্রেন-লঞ্চ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ মে, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বেড়েছে।

আজ রোববার (১৬ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগের মতোই এবারও দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ থাকছে। ঈদের পর দূরপাল্লার বাস ছাড়ার অনুমোদন দেয়নি সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আন্তঃজেলা বাস, ট্রেন ও লঞ্চ চলাচল করবে কি না তা ১৭ থেকে ২৩ মে পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেবে সরকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads