চলে গেলেন সালমান খানের ভাইপো

সংগৃহীত ছবি

বলিউড

চলে গেলেন সালমান খানের ভাইপো

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ৩১ মার্চ, ২০২০

চলে গেলেন সালমানের ভাইপো আবদুল্লা খান। মাত্র ৩৮ বছর বয়সেই জীবন যুদ্ধে পরাজিত হলেন মুম্বাইয়ের একজন জনপ্রিয় বডি বিল্ডার।

ভাইপোর মৃত্যুতে শোক প্রকাশ করেন সালমান। আবদুল্লার ছবি প্রকাশ করে তিনি জানান, 'আমরা তোমাকে সব সময় ভালোবাসব'।

শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে বেশ কয়েকদিন ধরে মুম্বাইয়ের একটি হাসপাতাল ভর্তি ছিলেন আবদুল্লাহ। সোমবার রাতে ওই হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

ভারতে করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী মোদির ডাকা ২১ দিনের লকডাউনে বর্তমানে পানভেলের বাগান বাড়িতে রয়েছেন সালমান খান।

বাবা, মা, ভাই, বোনদের নিয়ে সেখানেই আপাতত রয়েছেন বলিউড ভাইজান। ফলে আবদুল্লার শেষকৃত্যে সালমান হাজির হবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানান যায়নি।

৩৮ বছরের আবদুল্লা খানের মৃত্যুতে শোক প্রকাশ করেন সালমানের রোমানিয়ান বান্ধবী ইউলিয়া ভন্তুর।

আবদুল্লার পুরনো স্মৃতি উসকে ইউলিয়া লেখেন, তাঁর কথা সব সময় মনে রাখবেন তিনি। জীবনের চলার পথে বাধা বিপত্তি টপকে কীভাবে এগিয়ে চলতে হয়, আবদুল্লাহর কাছ থেকে শিখেছিলেন তিনি।

সালমানের ভাইপোর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহও।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads