চাঁদপুরে করোনা রিপোর্ট আরও দুইজনের পজেটিভ এসেছে। নতুন দুইজনসহ জেলায় এখন আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৬৭জনে। রিপোর্ট এসেছে ৪৩ জনের এর মধ্যে ২জন পজেটিভ বাকী সবাই নেগেটিভ।
শনিবার দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো.সাখাওয়াত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো তথ্যে জানা গেছে, আজকে পর্যন্ত করোনার নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য ঢাকায় রিপোর্ট প্রেরণ করা হয়েছে ১০০৬ জনের। আজকে পাঠানো হয়েছে ২০ জনের। এই পর্যন্ত ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৯৩৪ জনের। পজেটিভ রিপোর্ট ৬১জনের। (৩ জন ঢাকা ও ১ জন লক্ষ্মীপুর থেকে আগত, আইসিসিডিআর থেকে ৩ জনের প্রাপ্ত রিপোর্ট পজেটিভ আসে) নেগেটিভ রিপোর্ট ৮৭৩ জনের। অপেক্ষমান রিপোর্ট রয়েছে ৭২জনের।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে এই পর্যন্ত ১৪জন সুস্থ হয়েছে। ৪ জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৪৯ জন রোগী। এর মধ্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৭ জন, ঢাকা রেফার ৪ ও হোম আইসোলেশনে ৩৮জন।
তিনি আরো জানান, আজকে পর্যন্ত আইসোলেশনে রোগীর সংখ্যা ৫৭। ছাড়প্রাপ্ত হয়েছেন ৫০জন। বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ৭জন। জেলায় হোম কয়োরেন্টিন থাকা ব্যাক্তির সংখ্যা ৩৬৬৩। ছাড়পত্র ব্যাক্তির সংখ্যা ৩৫৯৯জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছে ৬৪ জন।





