চাঁদপুরে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের ৩ দিনব্যাপী ইলিশ উৎসব সমাপ্ত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চাঁদপুরে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের ৩ দিনব্যাপী ইলিশ উৎসব সমাপ্ত

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৪ অক্টোবর, ২০২০

চাঁদপুরের ঐতিহ্য রূপালি ইলিশকে নিয়ে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন ‘জেগে উঠো, মাটির টানে’ শ্লোগান নিয়ে ৩দিন ব্যাপী ইলিশ উৎসব শনিবার সমাপ্ত হয়েছে। এ বছর অনুষ্ঠিত হয় সংগঠনের একযুগ পূর্তি।

চাঁদপুর শিল্পকলা একাডেমিতে ৩ দিনব্যাপী এ উৎসবে আয়োজন করা হয়।

সমাপনি দিনে শনিবার রাতে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি এমপি।

ভিডিও বার্তায় তিনি বলেন, ইলিশ সম্পদ রক্ষার জন্য সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্বে আমাদের দেশের ইলিশ সম্পদ রপ্তানীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তাই এ ইলিশ সম্পদকে রক্ষা করতে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন ১২ বছর ধরে উৎসবের মাধ্যমে আন্দোলন করে যাচ্ছে। চতুরঙ্গ সাস্কৃতিক সংগঠনের সকলকে শুভেচ্ছা জানাই। একই সাথে তিনি চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন আয়োজিত সেবা সিটি সেন্টার এক যুগ পূর্তি ইলিশ উৎসবের উদ্ধোধন ও সমাপনী ঘোষণা করেন।

চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের ইলিশ উৎসবে রাতে গোল টেবিল বৈঠকে প্রধান আলোচকের বক্তব্য রাখেন পাওয়ার সেল ডিজি প্রকৌশলি মোহাম্মদ হোসেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান সুরাইয়া তালুকদার, কাজী শাহাদাত, কৃষ্ণা সাহা, ইয়ং ফ্যাশনের চেয়ারম্যান মোঃ সেলিম খান, সহযোগি অধ্যাপক আলমগীর বাহার, মিউজিকের ব্যাবস্থাপনা পরিচালক অ্যাডঃ নাজমা আকতার, নাজ মিউজিকের চেয়ারম্যান এ বি এম মাজহারুল আনাম প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষন মজুমদার।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads