চাঁদপুরে ঢিলেঢালা লকডাউনে ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ্ কামালের ক্ষোভ 

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

চাঁদপুরে ঢিলেঢালা লকডাউনে ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ্ কামালের ক্ষোভ 

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মে, ২০২০

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলায় সরকারের গৃহীত কার্যক্রম নিয়ে শনিবার দুপুরে মতবিনিময় করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল।  জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় চাঁদপুরে কথিত ঢিলেঢালা লকডাউন নিয়ে সচিব ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে বিভিন্ন উপজেলায় ত্রাণ কার্যক্রমে সমন্বয়হীনতা ও অনিয়মের বিষয়ে তিনি উষ্মা প্রকাশ করেন।

সিনিয়র সচিব শাহ কামাল বলেন, চাঁদপুরে উপজেলাভিত্তিক করোনা দুর্যোগে ত্রাণের পরিবহন খরচ এখনো অনেক ইউপি চেয়ারম্যানরা পাননি। ইউএনওরা কেন এখনো এসব খরচ নিজের হাতে রাখছেন? এ জন্য শাহরাস্তি ইউএনওকে  ভর্ৎসনা করেন সচিব।

সচিব বলেন, হাজীগঞ্জ, শাহরাস্তি এবং ফরিদগঞ্জে ত্রাণ বিতরণে কোনো সমন্বয় নেই। সেখানে অনিয়ম হচ্ছে এই তথ্য সচিবের কাছে আছে।

সচিব ক্ষোভ প্রকাশ করেছেন চাঁদপুরের কথিত ঢিলেঢালা লকডাউনের অবস্থা দেখে। তিনি সভায় আসতে নিকটবর্তী মুন্সীরহাট বাজারের অবস্থা দেখে ক্ষোভের কথা জানান।

সচিব শাহ কামাল বলেন, চাঁদপুর শহরে কোনো সিএনজি,  অটোরিকশা, অটোবাইক ও ব্যাটারি চালিত রিকশা চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। এদেরকে ত্রাণ দেয়া হবে। পুলিশ সুপার মেয়রের সাথে সমন্বয় করবেন। আইনশৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করেন সচিব।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সিভিল সার্জন, এডিসি রেভিনিউ ও এডিসি জেনারেল, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সেক্রেটারি আবু নঈম পাটওয়ারী দুলাল, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান জুয়েল, হাইমচর উপজেলা চেয়ারম্যান হোসেন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সেক্রেটারি এ এইচ এম আহসান উল্লাহ।



আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads