চাঁদপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চাঁদপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৫ ফেব্রুয়ারি, ২০২০

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার এলাকায় বালুবাহী পিকআপ-সিএনজি চালিত অটোরিকশায় মুখোমুখি সংঘর্ষে নুর মোহাম্মদ বেপারী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো চারযাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার সকাল ১০টার দিকে হরিনা-চান্দ্রা সড়কের খাসের বাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের নিহত নুর মোহাম্মদের স্ত্রী ফিরোজা বেগম (৬৫), ছেলে আলমগীর হোসেনের স্ত্রী আমেনা বেগম (৩৮), নাতি জাহেদ হাসান (৮) ও একই উপজেলার কমলাপুর গ্রামের সিএনজি চালক সিরাজ সৈয়াল (২৫)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটওয়ারী বলেন, সিএনজি চালিত অটোরিকশা হাইমচর থেকে ছেড়ে চাঁদপুরের দিকে রওয়ানা হয় এবং বালুবাহী পিকআপ ভ্যনাটি হরিণা ঘাট থেকে বালু ভর্তি করে চান্দ্রার দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে আসলে পিকআপ-ভ্যানের একটি চাকা পাংচার হলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিবুল আহসান আসিব বলেন, ঘটনাস্থলেই নিহত হন নুর মোহাম্মদ। অপর আহতদের মধ্যে সিএনজি চালক সিরাজকে ঢাকায় রেফার করা হয়েছে। বাকীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads