পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরে চেয়াম্যান পদে ২ প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএইচ গিয়াসউদ্দিন ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দীন। এ ছাড়াও হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মতলব উত্তর উপজেলা নির্বাচনে ২জন মনোনয়নপত্র জমাদেন এর মধ্যে জাতীয় পার্টির সোহরাব হোসেন মিয়াজী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এম এ কুদ্দুস বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মতলব দক্ষিণে আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচএম গিয়াসউদ্দিন ছাড়াও কেউ মনোনয়নপত্র জমা দেননি।
হাজীগঞ্জে ২জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী আমজাদ হোসেন মুন্সি মিরন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ মার্চ (বৃহস্পতিবার) মনোনয়নপত্র প্রত্যাহার করায় গাজী মাইনুদ্দীন বিনাপ্রতিদ্বন্দি¦তায় চেয়ারম্যান নির্বাচিত হন।
অপর দিকে হাজীগঞ্জে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র জমাদেন ৩জন। ৩জনই আওয়ামীলীগ ঘরোনার হওয়ায় ২জনে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এতে গোলাম ফারুক মুরাদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) নির্বাচিত হন।
মতলব দক্ষিণে ভাইস চেয়ারম্যান (মহিলা) ফেরদৌসি বেগম রুনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।





