কমিউনিটি পুলিশের অংশগ্রহণে মাদক, জঙ্গিবাদ, গুজব ও ইভটিজিং বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইনস মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম।
পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এন এস আই যুগ্ম পরিচালক আজিজুল হক, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ডা. এস এম শহীদুল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা জিল্লুর রহমান জুয়েল, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধরী, সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত।





